খবরজাতীয়শীর্ষ সংবাদসারাদেশ বেনাপোলে বাজারের ব্যাগ থেকে আড়াই কোটি টাকার সোনা উদ্ধার By রিপোর্টার September 10, 20220 ShareTweet 0 ভারতে পাচারের সময় যশোরের বেনাপোলে থেকে আড়াই কোটি টাকা মূল্যমানের ৩০টি সোনার বার উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। আজ শনিবার সকালে বেনাপোল বন্দর থানার বালুন্ডা এলাকা থেকে ওই সোনার বারগুলো উদ্ধার করা হয়। এ সময় আশিকুর রহমান (৩২) নামে এক সোনা পাচারকারীকে আটক করেছেন বিজিবি সদস্যরা। তিনি বেনাপোল বন্দর থানার বালুন্ডা গ্রামের আবদুর রাজ্জাকের ছেলে। উদ্ধার করা সোনা থানায় জমা দিয়েছে বিজিবি। আরও পড়ুনঃ দুই মাসের মধ্যে সয়াবিন তেলের দাম নিয়ন্ত্রণের আশা বাণিজ্যমন্ত্রীর এ বিষয়ে বিজিবি জানায়, উদ্ধার করা সোনার পরিমাণ ৩ কেজি ৪৯৮ গ্রাম, যার বাজারমূল্য প্রায় ২ কোটি ৫৩ লাখ ৮৩ হাজার টাকা। ওই সোনা ভারতে পাচার করা হচ্ছিল। আজ সকালে বেনাপোল বন্দর থানার বালুন্ডা সীমান্ত দিয়ে সোনার একটি চালান অবৈধভাবে বাংলাদেশ থেকে ভারতে পাচার হতে পারে গোপনে এ তথ্য পায় বিজিবি। ২১ বিজিবির খুলনা ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ তানভীর রহমানের নেতৃত্বে একটি বিশেষ টহল দল সকাল নয়টার দিকে সীমান্তখুঁটি থেকে আনুমানিক ছয় কিলোমিটার বাংলাদেশের ভেতরের বালুন্ডা এলাকায় তল্লাশি চালায়। এ সময় আশিকুর রহমানকে আটক করা হয়। তাঁর কাছে বাজারের ব্যাগ পাওয়া যায়। ওই ব্যাগের ভেতরে সবজির মধ্যে অভিনব কায়দায় লুকিয়ে রাখা ৩০টি সোনার বার পাওয়া যায়।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views