আন্তর্জাতিকখবরশীর্ষ সংবাদ ব্রিটেনের প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব নিলেন লিজ ট্রাস By রিপোর্টার September 6, 20221 ShareTweet 1 ব্রিটেনের কনজারভেটিভ পার্টির নতুন প্রধান হিসেবে অভিষিক্ত হলেন লিজ ট্রাস। আজ স্থানীয় সময় মঙ্গলবার লিজ ট্রাস স্কটল্যান্ডে রানির ব্যক্তিগত বাসভবন ব্যালমোরাল প্রাসাদে গিয়ে রানির সাথে দেখা করেন। ব্রিটেনের রানি এলিজাবেথ ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির নতুন প্রধানের হাতে সরকার গঠনের দায়িত্বভার তুলে দেন। ১৯৮০র দশকে মার্গারেট থ্যাচারের নীতির বিরুদ্ধে বিক্ষোভ মিছিলে সোচ্চার ছিলেন। মার্গারেট থ্যাচারের পথ অনুসরণ করে আসল প্রধানমন্ত্রী পদের দৌড়ে নামেন এবং কনজারভেটিভ পার্টির নেতা ও প্রধানমন্ত্রী পদে জয়ী হন। কনজারভেটিভ পার্টির এমপিদের পাঁচ দফা ভোটাভুটির প্রত্যেকটিতে লিজ ট্রাস তার প্রতিদ্বন্দ্বী সাবেক অর্থমন্ত্রী ঋষি সুনাককে পেছনে ফেলে এগিয়ে গেছেন। এখন অবশ্য তার দাবি থ্যাচারের আলোকবর্তিকা সমুন্নত রাখাই হবে তার ব্রত। তার কিশোরী জীবনে ছাত্র রাজনীতির দিনগুলোতে ব্রিটেনে রাজতন্ত্র অবসানের পক্ষে যুক্তি তুলে ধরে লিবারেল ডেমোক্রাট দলের সম্মেলনে তিনি আবেগপূর্ণ আহ্বান জানিয়েছিলেন। অবশ্য এখন তিনি মনে করেন তার ওই মন্তব্য ছিল “ভুল” এবং তিনি বিশ্বাস করেন ব্রিটেনের ভবিষ্যত সাফল্যের জন্য রানি ও রাজপরিবারের ভূমিকা “অপরিহার্য”।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views