খবরজাতীয় ব্রুনাইয়ের সুলতান এখন ঢাকায় By রিপোর্টার October 15, 20221 ShareTweet 1 ব্রুনাইয়ের সুলতান হাসানাল বলকিয়াহ দুই দিনের রাষ্ট্রীয় সফরে এখন ঢাকায়। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আজ শনিবার দুপুর আড়াইটার দিকে তাকে বহনকারী বিশেষ ভিভিআইপি ফ্লাইট অবতরণ করে। ব্রুনাইয়ের সুলতানকে বিমানবন্দরে স্বাগত জানান রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। তাকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার দেয়া হয়। বিমানবন্দরে অভ্যর্থনা শেষে তিনি সাভারে জাতীয় স্মৃতি সৌধে বীর শহীদদের স্মরণে পুষ্পস্তবক অর্পণ করেন। প্রসঙ্গত, রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার আমন্ত্রণে ব্রুনাইয়ের সুলতানের এই সফরে বাংলাদেশের একটি চুক্তি ও দুটি সমঝোতা স্মারক (এমওইউ) সইয়ের কথা রয়েছে। আরও পড়ুন : ‘বড় হামলার পরিকল্পনা নেই, শেষ হচ্ছে রিজার্ভ সেনাদের তলবও’
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views