ব্যবসা-বাণিজ্যশীর্ষ সংবাদ ভারত থেকে আমদানি বাড়ছে By রিপোর্টার October 2, 20221 ShareTweet 1 বৈশ্বিক চলমান সংকটে সহজ যোগাযোগ ও কম খরচের সুবিধার কারণে গত কয়েক মাসে দেশে নানা ধরনের পণ্য আমদানির ক্ষেত্রে ভারতনির্ভরতা বাড়িয়েছেন ব্যবসায়ীরা। ভারতীয় বাণিজ্য মন্ত্রণালয়ের তথ্য অনুযায়ী, গত ২০২১-২২ অর্থবছরে ভারত থেকে ১ হাজার ৬৮৯ কোটি মার্কিন ডলারের পণ্য আমদানি হয়েছে। ২০২০-২১ অর্থবছরে যার পরিমাণ ছিল ১ হাজার ১৮৫ কোটি ডলার। এক বছরের ব্যবধানে ভারত থেকে পণ্য আমদানি বেড়েছে ৪৩ শতাংশ। আমদানির এই তথ্যে বিদ্যুৎ আমদানির হিসাবও অন্তর্ভুক্ত রয়েছে। দেশটি থেকে গম আমদানি এক বছরের ব্যবধানে বেড়ে তিন গুণ হয়েছে। ভারত থেকে আমদানি হওয়া পণ্যের তালিকায় তুলার পরে দ্বিতীয় শীর্ষ পণ্য এখন গম, এক বছর আগেও গম ছিল পঞ্চম অবস্থানে। গত অর্থবছরে বাংলাদেশে আমদানি হওয়া গমের ৬৩ শতাংশই এসেছে ভারত থেকে। একসময় রাশিয়া-ইউক্রেন থেকে সিংহভাগ গম আমদানি হতো। আরও পড়ুনঃ নিত্যপণ্যের দাম কমার লক্ষণ নেই শুধু গম নয়, এ তালিকায় রয়েছে অপরিশোধিত চিনি, চাল, ডিজেল, সুতা ও পোশাক খাতের কাঁচামাল ইত্যাদি। উল্লিখিত সব পণ্য আমদানি আগের তুলনায় বেড়েছে। দ্রুত পণ্য আমদানির সুযোগ, পণ্য আমদানিতে পরিবহন খরচ কম, সমুদ্রবন্দরের পাশাপাশি স্থলবন্দর দিয়ে যোগাযোগের সুবিধা; ভারত থেকে আমদানি বেড়ে যাওয়ার এই তিনটি কারণের কথা জানিয়েছেন ব্যবসায়ীরা। ভারত থেকে আমদানিনির্ভরতা বেড়ে যাওয়ায় নিত্যপ্রয়োজনীয় পণ্যের আমদানির বাজারে ছোট ব্যবসায়ীদের অংশীদারত্বও বেড়েছে। কারণ, ভারত থেকে ছোট ছোট চালানে স্থলবন্দর দিয়ে পণ্য আমদানি করা যায়। প্রতিযোগিতামূলক দামে পণ্য আমদানির সুযোগ থাকায় বড়দের সঙ্গেও প্রতিযোগিতা করতে সমস্যা হয়নি ছোট আমদানিকারকদের। তবে ভারত নিজ দেশের সংকট কাটাতে গমসহ কিছু পণ্য রপ্তানিতে বিধিনিষেধ আরোপ করায় ছোটদের অংশীদারত্ব কত দিন থাকবে, তা নিয়ে অনিশ্চয়তা দেখা দিয়েছে।
নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি January 30, 2025188 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views