ফ্যাশন ভারী দুল পরে কানে যন্ত্রণা হলে ৩ উপায় জানলেই হবে মুশকিল আসান By নিজস্ব প্রতিবেদক February 7, 20241 ShareTweet 1 শীতকাল মানেই তো একের পর এক বিয়ের নিমন্ত্রণ। আর বিয়েবাড়ি মানেই প্রচুর খাওয়াদাওয়া আর সাজগোজের সুবর্ণ সুযোগ। বিয়েবাড়িতে যারা খুব বেশি গয়না পরতে ভালবাসেন না, তারা কানে একটি ভারী দুল পরে ফেলেন। শাড়ি হোক কিংবা আনারকলি, সঙ্গে কানে বড়মাপের ঝুমকো কিংবা স্টেটমেন্ট দুল পরার চল এখন ফ্যাশনে ভীষণ ‘ইন’। পরতে ভালো লাগলেও ভারী দুল পরে দু’-চার ঘণ্টা কাটানোর পর কানে ব্যথা হয় অনেক সময়ে। ব্যথা হলেও সাজের সঙ্গে আপস করতে নারাজ অনেকে। তবে সব সমস্যারই সমাধান রয়েছে। ভারী দুল পরার সময়ে কিছু নিয়ম মেনে চললে আর যন্ত্রণা সইতে হবে না আপনাকে। কী সেই নিয়ম চলুন জেনে নেয়া যাক। আরও পড়ুনঃ চুলের যত্ন নিতে মেহেদি কেনো জরুরি ১) বড় কোনো দুল পরার আগে কানের লতিতে ময়েশ্চারাইজার লাগিয়ে নিন। কানের পাতায় হাত দেবেন না। শুকিয়ে এলে সাবধানে দুলটি পরে নিন। এতে ব্যথা হবে না আর কানে চাপও পড়বে না। এছাড়া, ওষুধের দোকানে অবশ করার জন্য ক্রিম পাওয়া যায়। সেই ক্রিমও কানের লতিতে লাগিয়ে নিতে পারেন। ২) ভারী কানের দুলের সঙ্গে সাধারণত ছোট ধূসর রঙের প্যাচ থাকে। এই প্যাচগুলো কানের লতিতে বেশি চাপ সৃষ্টি করে, ফলে কানে ব্যথা হয়। এই ধরনের প্যাচের বদলে ভারী এবং বড় কানের দুলের সঙ্গে রবারের তৈরি প্যাচ ব্যবহার করুন। তাতে লতির উপর বাড়তি চাপ পরবে না। ৩) ভারী কানের দুলের সঙ্গে সাধারণত আলাদা করে চেন দেয়া থাকে। চেনের এক প্রান্ত দুলের সঙ্গে ও অন্য প্রান্তটি চুলের সঙ্গে বেঁধে নিলে ব্যথা লাগবে না কানে। আর কানের দুলের সঙ্গে কোনো চেন না থাকলে কিংবা চেন পরতে না চাইলে কানের ছিদ্রের পিছন দিকে একটি ব্যান্ড-এড লাগিয়ে নিন। তারপর দুলটি পরলে আর ব্যথা হবে না।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231972 views