ব্যবসা-বাণিজ্য ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতি সুবিধা বাড়তে পারে By রিপোর্টার October 3, 20222 ShareTweet 2 দেশে ডলারের দাম বৃদ্ধি ও বিশ্ববাজারে ভোজ্যতেলের দাম বেড়ে যাওয়ার কারণে ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতি সুবিধা আরও তিন মাস বাড়তে পারে বলে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে জানা গেছে। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত স্থানীয় ও আমদানি পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখার বিষয়ে দুই-এক দিনের মধ্যে প্রজ্ঞাপন জারি হতে পারে। গত ৩০ সেপ্টেম্বর ভোজ্যতেলের ভ্যাট অব্যাহতি সুবিধার মেয়াদ শেষ হয়ে গেছে। তবে বাণিজ্য মন্ত্রণালয় ও ভোজ্যতেল ব্যবসায়ীরা চলতি ২০২২–২৩ অর্থবছরের পুরো সময় ভ্যাট সুবিধা অব্যাহত রাখার দাবি জানিয়েছেন। আরও পড়ুনঃ এবার ৪৪ ব্যক্তি ও প্রতিষ্ঠান পাচ্ছে বঙ্গবন্ধু জাতীয় কৃষি পুরস্কার এ বিষয়ে এনবিআরের ভ্যাট বিভাগের এক কর্মকর্তা নাম প্রকাশ না করার শর্তে জানান, আমদানি ও স্থানীয় পর্যায়ে ভ্যাট অব্যাহতি সুবিধা বহাল রাখার বিষয়ে এনবিআর নীতিগতভাবে সম্মত। তবে ডলারের সংকট ও আন্তর্জাতিক বাজার পরিস্থিতি কোন দিকে যায়, তা পর্যালোচনা করা হবে। সে ক্ষেত্রে আপাতত আরেক দফায় কয়েক মাসের জন্য ভ্যাট অব্যাহতি সুবিধা রাখা হতে পারে। গত ১৪ মার্চ এনবিআর প্রজ্ঞাপন জারি করে সয়াবিন ও পাম তেলের উৎপাদন পর্যায়ে ১৫ শতাংশ এবং ব্যবসায় পর্যায়ে ৫ শতাংশ ভ্যাট মওকুফ করে। এর দুই দিন পর আমদানি পর্যায়ে ভোজ্যতেল আমদানিতে আরোপিত ১৫ শতাংশ ভ্যাট কমিয়ে ৫ শতাংশ করা হয়। তখন এর মেয়াদ ঠিক করা হয় ৩০ জুন পর্যন্ত। পরে ৩ জুলাই মেয়াদ বাড়িয়ে ৩০ সেপ্টেম্বর পর্যন্ত করা হয়। কিন্তু এরপর এনবিআর আর মেয়াদ বাড়ানোর কোনো প্রজ্ঞাপন জারি করেনি।
নির্মাণ খাতে দক্ষ জনশক্তি তৈরিতে ৮ প্রশিক্ষণ প্রতিষ্ঠানের সাথে রিহ্যাব’র চুক্তি January 30, 2025188 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views