খবরজাতীয়শীর্ষ সংবাদ রানির প্রতি শ্রদ্ধা জানাতে গণভবনে এক মিনিট নীরবতা পালন By রিপোর্টার September 10, 20221 ShareTweet 1 ব্রিটেনের সদ্য প্রয়াত রানি দ্বিতীয় এলিজাবেথের প্রতি শ্রদ্ধা জানাতে গণভবনে এক মিনিটের নীরবতা পালন করেছেন আওয়ামী লীগের সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ মনোনয়ন বোর্ডের সদস্যরা। আজ শনিবার (১০ সেপ্টেম্বর) বিকেল ৫টার পর মনোনয়ন বোর্ডের সভা শুরু হয়। আরও পড়ুনঃ রানি এলিজাবেথের মৃত্যুতে বাংলাদেশে ৩ দিনের রাষ্ট্রীয় শোক লন্ডনের স্থানীয় সময় বৃহস্পতিবার সন্ধ্যার পর রানি এলিজাবেথের মৃত্যুর খবর নিশ্চিত করে বিবৃতি দিয়েছে বাকিংহাম প্যালেস। বেশ কিছু দিন ধরে বিভিন্ন শারীরিক জটিলতায় ভুগছিলেন রানি দ্বিতীয় এলিজাবেথ। হাঁটাচলা ও দাঁড়িয়ে থাকতে তাঁর সমস্যা হচ্ছিল। রানির মৃত্যুতে শুক্রবার, কাল শনিবার ও আগামী রোববার দেশে তিন দিনের রাষ্ট্রীয় শোক পালন করছে বাংলাদেশ। এই তিন দিন জাতীয় পতাকা অর্ধনমিত থাকবে।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025178 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views