বিনোদন লারা দত্ত করোনায় আক্রান্ত By নিজস্ব প্রতিবেদক March 26, 20220 ShareTweet 0 করোনায় আক্রান্ত হয়েছেন ভারতীয় অভিনেত্রী লারা দত্ত। সুরক্ষা অবলম্বনের জন্য ইতিমধ্যেই তার বাড়ি সিলগালা করেছে বৃহন্মুম্বই মিউনিসিপ্যাল কর্পোরেশন (বিএমসি)। লারা এখনও পর্যন্ত করোনা আক্রান্ত হওয়ার কথা প্রকাশ্যে আনেননি। টুইটার বা ইনস্টাগ্রামেও এ বিষয়ক কোনও পোস্ট করেননি তিনি। এক পাপারাৎজি লারার বাড়ির সামনের ছবি তুলে তা ইনস্টাগ্রামে পোস্ট করতে পুরো বিষয়টি সামনে আসে। বিএমসি অভিনেত্রীর সামনের বাড়ির এলাকাটিকে ‘মাইক্রো কন্টেনমেন্ট জোন’ বলে ঘোষণা করেছে। লারার ঘনিষ্ঠ সূত্রে খবর, পরিবারের কোনও সদস্যের থেকেই করোনা আক্রান্ত হয়েছেন অভিনেত্রী। লারাকে শেষ দেখা গিয়েছিল রঞ্জিত তিওয়ারি পরিচালিত ‘বেল বটম’ ছবিতে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232030 views