আন্তর্জাতিক শক্তিশালী ভূমিকম্পের আঘাত জাপানের মধ্যাঞ্চলে By নিজস্ব প্রতিবেদক June 5, 20240 ShareTweet 0 জাপানের মধ্যাঞ্চলে সোমবার (৩ জুন) শক্তিশালী ভূমিকম্প আঘাত হেনেছে। রিখটার স্কেলে এর তীব্রতা ছিলো ৫ দশমিক ৯। তবে এতে সুনামির কোনো আশংকা নেই। জাপানের আবহাওয়া সংস্থা এ কথা জানিয়েছে। অগ্নি ও দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা বলেছে, স্থানীয় সময় ৬টা ৩১ মিনিটে নোটো উপদ্বীপ ভূমিকম্পে কেঁপে ওঠে। এতে তিনটি বাড়ি ধসে পড়ে। তবে হতাহতের কোনো খবর পাওয়া যায়নি। দেশটির আবহাওয়া সংস্থা বলেছে, এলাকাটি গত তিন বছর ধরে সক্রিয় ভূমিকম্পপ্রবণ হয়ে আছে। চলতি বছরের পহেলা জানুয়ারি এ এলাকায় ৭.৬ তীব্রতার ভূমিকম্প আঘাত হানে। এটি অদূর ভবিষ্যতে অব্যাহত থাকবে বলে ধারনা করা হচ্ছে। সুতরাং সতর্ক থাকতে হবে। সংস্থাটি একইসঙ্গে বিশেষ করে বৃষ্টি ও আবারো ভূমিকম্প হলে ভূমিধস এবং পাথরধসের বিষয়েও সতর্ক করেছে। উল্লেখ্য, বছরের প্রথমদিনের এ ভূমিকম্পে অন্তত ২৬০ ব্যক্তি প্রাণ হারিয়েছিলো। সোমবারের এ ভূমিকম্পটি পহেলা জানুয়ারির ভূমিকম্পের সাথে সম্পর্কিত বলে আবহাওয়া সংস্থাটি জানিয়েছে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232027 views