খবরজাতীয়রাজনীতি সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যু অস্বাভাবিক কিনা তা খতিয়ে দেখার আহ্বান By নিজস্ব প্রতিবেদক January 29, 20220 ShareTweet 0 শনিবার, ২৯ জানুয়ারি ২০২২: দ্রুত তদন্ত করে সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যুর সঠিক কারণটা প্রকাশ করার আহবান জানিয়েছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফ। হাবীবের মৃত্যুকে কেন্দ্র করে বিভ্রান্তি না ছড়ানোর আহবান তিনি। সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে, সংগঠনের সাবেক সাংগঠনিক সম্পাদক হাবীবুর রহমান স্মরণে আয়োজিত শোকসভায় বক্তব্য রাখেন সাংবাদিক নেতারা। সাংবাদিক হাবীবুর রহমানের মৃত্যু অস্বাভাবিক কিনা তা খতিয়ে দেখার আহ্বান জানিয়েছে সাংবাদিক সমাজ। পরিবারের সদস্যরা হাবিবের জন্য সকলের কাছে দোয়া চেয়ে বলেন, তার মৃত্যুর কারণ কি তার সঠিক তদন্ত হোক। একমাত্র উপার্জনকারী হারানো পরিবারের পাশে থাকার আহ্বানও জানান তারা। হাবীবের স্মরণসভায় উপস্থিত ছিলেন তার পরিবারের সদস্যরা। ছেলের ছবি বুকে নিয়ে কান্নায় ভেঙ্গে পড়েন হাবীবের বাবা মা। অরো পড়ুন: সাংবাদিক হাবীবের মৃত্যুর তদন্ত দাবি “আমি তেমন ভালো বুঝি না, আপনাদের সাথে কথা বলে, দেখে শুনে, আমার মনে হয়েছে, আমার ছেলে দূর্ঘটনা নয়, হত্যাকান্ডোর শিকার” ঢাকা রিপোার্টাস ইউনিটিতে সাংবাদিক হাবীবুর রহমানের বাবা। হাবিব রহমানের স্ত্রী এবং তার ছোট ভাইয়ের চাকরির ব্যবস্থার আশ্বাস দিয়েছেন আওয়ামী লীগ নেতা মাহবুবউল আলম হানিফ। একই সঙ্গে হাবিবের মৃত্যুর সঠিক তদন্তের জন্য স্বরাষ্ট্রমন্ত্রীসহ সংশ্লিষ্টদের সঙ্গে যোগাযোগ করে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দেন তিনি।
র্যাকের নতুন সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল, দপ্তর সম্পাদক মাসুদ রানা December 23, 202555 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232031 views