আন্তর্জাতিকখবর সিরিয়ার রুশ বিমান হামলায় নিহত ১২০ By রিপোর্টার September 10, 20220 ShareTweet 0 সিরিয়ার উত্তর-পশ্চিমাঞ্চলে আল কায়দার সঙ্গে সম্পৃক্ত ‘নুসরা ফ্রন্ট’ এর আস্তানায় বৃহস্পতিবার রুশ বাহিনীর বিমান হামলায় ১২০ বিদ্রোহী নিহত হয়েছে বলে জানিয়েছে সিরিয়ার রাষ্ট্রীয় সংবাদ সংস্থা সানা। রুশ বাহিনীর উদ্ধৃতি দিয়ে সানা জানিয়েছে, রুশ যুদ্ধবিমান ইদলিব প্রদেশের ইউসুফ এলাকায় নুসরা ফ্রন্টের প্রশিক্ষণ কেন্দ্র এবং পর্যবেক্ষণ কেন্দ্র ধ্বংস করে দিয়েছে। ব্রিটেন ভিত্তিক মানবাধিকার সংগঠন ‘দ্য সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটস’ ও ইদলিবে রুশ বিমান হামলার সত্যতা স্বীকার করে বলেছে, বৃহস্পতিবার রুশ বাহিনী ১৪ বার হামলা চালিয়েছে এবং বিদ্রোহী অধ্যুষিত প্রদেশের বিভিন্ন এলাকায় ভূমি থেকে ক্ষেপনাস্ত্র হামলা চালিয়েছে।
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views