খবরজাতীয়শীর্ষ সংবাদ ২৪ ঘন্টায় ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু By রিপোর্টার September 23, 20220 ShareTweet 0 শুক্রবার সকাল পর্যন্ত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে দেশে নতুন করে আরও দুজনের মৃত্যু হয়েছে। এ নিয়ে ডেঙ্গুতে দেশে ৫০ জনের মৃত্যু হয়েছে। আজ শুক্রবার (২৩ সেপ্টেম্বর) ডেঙ্গু পরিস্থিতি নিয়ে স্বাস্থ্য অধিদফতরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার অ্যান্ড কন্ট্রোল রুমের প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে। আরও পড়ুনঃ সিরিয়া উপকূলে অভিবাসীবাহী নৌকা ডুবে ৩৪ জনের মৃত্যু প্রতিবেদনে বলা হয়েছে,২৪ ঘন্টায় আরও ১২৫ ডেঙ্গু রোগী হাসপাতালে ভর্তি হয়েছেন। সবমিলিয়ে বর্তমানে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি থাকা ডেঙ্গু রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ১ হাজার ৫১৪।ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে নতুন ভর্তি হওয়াদের মধ্যে ৯২ জন ঢাকার বাসিন্দা। ঢাকার বাইরে হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৩ জন। চলতি বছরের ১ জানুয়ারি থেকে ২৩ সেপ্টেম্বর পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১৩ হাজার জন। এর মধ্যে সুস্থ হয়ে হাসপাতাল ছেড়েছেন ১১ হাজার ৪৩৬ জন।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views