খবরজাতীয় ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টি By নিজস্ব প্রতিবেদক January 26, 20220 ShareTweet 0 রাজধানীসহ দেশের বিভিন্ন স্থানে বৃষ্টিপাত হয়েছে। বুধবার বিকেল ৪টা থেকে শুরু হয় এই বৃষ্টি। কোথাও কোথাও তা বর্ষার মতন রূপ নেয়। ফলে দিনের তাপমাত্রা কিছুটা কমেছে, এতে বেড়ে গেছে শীতের অনুভূতি। মাঘ মাসের এই তীব্র শীতের বিকেলে রাজধানীতে নামল মুষলধারে বৃষ্টি। বৃষ্টি দেখে বোঝার উপায় নেই এটা বর্ষাকাল। ঠিক যেনো আষাঢ় মাসের মতো আকাশ ভেঙে বৃষ্টি নামল। এই বৃষ্টিতে শীতের মাত্রা একটু বাড়িয়ে দিয়েছে। এই অবস্থায় বৃহস্পতিবার (২৭ জানুয়ারি) সকাল পর্যন্ত অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। আবহাওয়া অফিসের ২৪ ঘণ্টার পূর্বাভাসে বলা হয়েছে, সারা দেশের আকাশ আংশিক মেঘলা থাকবে। বরিশাল, চট্টগ্রাম ও সিলেট বিভাগের দুয়েক জায়গায় হালকা বা গুঁড়ি গুঁড়ি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের উত্তর-পশ্চিমাঞ্চলের রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পাবে এবং দেশের অন্যত্র তা ১-২ ডিগ্রি সেঃ হ্রাস পেতে পারে। ঢাকায় উত্তর, উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় বাতাসের গতিবেগ থাকবে ৬-১২ কি.মি.। শুক্রবার নাগাদ রাতের তাপমাত্রা আরও হ্রাস পাবে। বুধবার ভোরে দেশে সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায় ৯ দশমিক ৮ ডিগ্রি সেলসিয়াস। ঢাকায় সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ১৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস। আর সর্বোচ্চ ৫ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে কক্সবাজারে। এদিকে আবহাওয়াবিদ ওমর ফারুক জানিয়েছেন, বৃহস্পতিবারও অনুরূপ আবহাওয়া থাকবে। ২৮, ২৯ ও ৩০ জানুয়ারি দেশের কয়েকটি অঞ্চলে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এরপর আবার কয়েক দিন বৃষ্টির সম্ভাবনা রয়েছে।
র্যাকের নতুন সভাপতি শাফি, সাধারণ সম্পাদক তাবারুল, দপ্তর সম্পাদক মাসুদ রানা December 23, 202564 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232080 views