ই-কমার্স সরকারি অনুদান পেলেন ২৫০ জন নারী উদ্যোক্তা By নিজস্ব প্রতিবেদক August 9, 20220 ShareTweet 0 বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব এর ৯২ তম জন্মবার্ষিকী উদযাপন অনুষ্ঠানে ২৫০ জন নারী উদ্যোক্তাকে ১ কোটি ২৫ লাখ টাকা অনুদান প্রদান করেছে আইসিটি বিভাগ। সোমবার (৮ আগস্ট) আইসিটি বিভাগের বিসিসি মিলনায়তনে এ অনুষ্ঠান আয়োজিত হয়। আইসিটি বিভাগের বাংলাদেশ কম্পিউটার কাউন্সিলের অধীন ‘উদ্ভাবন ও উদ্যোক্তা উন্নয়ন একাডেমি প্রতিষ্ঠাকরণ (আইডিয়া)’ প্রকল্প নারী উদ্যোক্তাদের এ অনুদান দেয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক। তিনি বলেন, বঙ্গবন্ধুর সমগ্র রাজনৈতিক জীবনে ছায়ার মতো অনুসরণ করে তাঁর কর্মকাণ্ডকে পূর্ণতা দিয়েছেন ফজিলাতুন্নেছা মুজিব। নারী উদ্যোক্তাদের ব্যর্থ হওয়ার হার পুরুষদের চেয়ে কম। তাদের দেওয়া অনুদান বিফলে যাবে না বলে আশা প্রকাশ করেন তিনি। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইসিটি বিভাগের সিনিয়র সচিব এন এন জিয়াউল আলম পিএএ, বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল এর ভারপ্রাপ্ত নির্বাহী পরিচালক রণজিং কুমার, ই-ক্যাব প্রেসিডেন্ট শমী কায়সার এবং উই প্রেসিডেন্ট নাসিমা আক্তার নিশা। অনুষ্টানে সভাপতিত্ব করেন আইডিয়া প্রকল্পের পরিচালক মোঃ আলতাফ হোসেন। এছাড়াও অনুষ্ঠানে ওয়েব সভাপতি রুপা আহমেদ এবং ইউএনডিপি এর আনন্দমেলার পরামর্শক সারাহ জিতা বক্তব্য রাখেন। উক্ত অনুষ্ঠানে ২৫০ জন নারী উদ্যোক্তার প্রত্যেককে ৫০,০০০ টাকা করে এককালীন অনুদান প্রদান করা হয়। এই উদ্যোগটির সহযোগিতায় ছিল ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ই-ক্যাব), উইমেন এন্ড ই-কমার্স (উই), আনন্দমেলা ও এন্ট্রাপ্রেনিউরস অব বাংলাদেশ (ওয়েব)। ই-ক্যাব থেকে ২০ জন, উই থেকে ১৮৮ জন, আনন্দমেলা থেকে ৩১ জন ও ওয়েব থেকে ১১ নারী উদ্যোক্তাকে এ বছর অনুদান দেওয়া হয়। আইসিটি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক নারী উদ্যোক্তাদের হাতে অনুদানের চেক তুলে দেন। প্রতিমন্ত্রী বলেন, এখন থেকে প্রতিবছর ৮ আগস্ট এক হাজার বঙ্গমাতা অদম্য উদ্যোক্তাকে অনুদান দেওয়া হবে।
নারী উদ্যোক্তা : সহানুভূতির দেয়াল ভেঙ্গে যোগ্যতার স্বীকৃতি প্রয়োজন – জয়া মাহবুব December 18, 2025291 views
ডিজিটাল প্ল্যাটফর্ম নারী উদ্যোক্তাদের জন্য আশীর্বাদ, কিন্তু অনলাইন হ্যারাসমেন্ট বাঁধা কেন : এলিন মাহবুব November 19, 2025235 views
ডিজিটাল বনাম ট্র্যাডিশনাল মার্কেটিং, উদ্যোক্তাদের জন্য কোনটা বেশি কার্যকর : এলিন মাহবুব October 8, 2025190 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232081 views