সারাদেশ ১৩ মাস পর উৎপাদন শুরু হলেও চারদিনের মাথায় ফের বন্ধ By নিজস্ব প্রতিবেদক February 27, 20251 ShareTweet 1 ফের যান্ত্রিক ত্রুটি দেখা দিয়েছে দেশের সর্ববৃহৎ ইউরিয়া সার উৎপাদনকারী প্রতিষ্ঠান জামালপুরের সরিষাবাড়ী উপজেলার যমুনা সার কারখানায় (জেএফসিএল)। কারখানার অ্যামোনিয়া প্ল্যান্টের যান্ত্রিক ত্রুটির কারণে উৎপাদন বন্ধ হয়ে পড়েছে। বুধবার (২৬ ফেব্রুয়ারি) সন্ধ্যায় অ্যামোনিয়া প্ল্যান্টে যান্ত্রিক ত্রুটি দেখা দিলে উৎপাদন বন্ধ করে দেয় কারখানা কর্তৃপক্ষ। বিষয়টি নিশ্চিত করেছেন কারখানার প্রশাসন জিএম দেলোয়ার হোসেন। ১৯৯১ সাল থেকে দৈনিক ১ হাজার ৭০০ টন ইউরিয়া উৎপাদন করে আসছিল যমুনা সার কারখানা। নিরবচ্ছিন্নভাবে সার উৎপাদনের জন্য দৈনিক ৪২-৪৩ পিএসআই গ্যাস প্রয়োজন কারখানাটির। গ্যাসের স্বল্প চাপ ও বিভিন্ন ধরনের যান্ত্রিক ত্রুটির কারণে দিনে দিনে উৎপাদন কমে সর্বশেষ ১ হাজার ২০০ টনে নেমেছে। পরবর্তীতে ২০২৪ সালের ১৫ জানুয়ারি থেকে গ্যাসের চাপ কমে যাওয়ায় যমুনা সার কারখানায় ইউরিয়া উৎপাদন বন্ধ হয়ে যায়। গত ১৪ ফেব্রুয়ারি থেকে গ্যাস সরবরাহ শুরু হয়। সবশেষ গত ২৩ ফেব্রুয়ারি বিকেল থেকে ৬০ ভাগ হারে উৎপাদন শুরু হয়। কিন্তু উৎপাদন শুরুর চারদিন না যেতেই যান্ত্রিক ত্রুটির কারণে আবারো উৎপাদন বন্ধ হয়ে যায়। যমুনা সার কারখানার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) আবু সালেহ মুহা. মোসলেহ উদ্দীন জানান, অ্যামোনিয়া প্ল্যান্টের বাল্বে যান্ত্রিক ত্রুটি দেখা দেয়ায় কারখানার উৎপাদন বন্ধ করা হয়েছে। মেরামত কাজ চলছে। কাজ শেষ হলেই যেকোনো সময় আমরা ফের উৎপাদনে যেতে সক্ষম হবো। উজা/মাসুদুজ্জামান রাসেল
ময়মনসিংহে অনুষ্ঠিত হলো সাংবাদিক ও মানবাধিকারকর্মীদের ডিজিটাল নিরাপত্তা বিষয়ক কর্মশালা August 11, 20250
স্বাস্থ্যসম্মতভাবে মাংস সংরক্ষন না করায় সিলেটের দক্ষিণ সুরমার কাচ্চি ডাইনকে এক লাখ টাকা জরিমানা January 30, 2025280 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232079 views