উদ্যোক্তার গল্পবিদেশী উদ্যোক্তা বয়স শুধুই সংখ্যা প্রমাণ করলেন ৮৫ বছরের এই উদ্যোক্তা By রিপোর্টার October 31, 20221 ShareTweet 1 বয়স শুধুই সংখ্যা আবারো প্রমাণ দিলেন ভারতের গুজরাতের বাসিন্দা রাধাকৃষ্ণ চৌধুরী। ৮৫ বছরের এই প্রবীণ বেশি পরিচিত ‘নানাজি’ নামে। যাত্রার শুরু এমন: একদিন তার মেয়ে তাকে জানান যে, তার প্রচুর চুল পড়ছে। কোনো কিছুতেই কাজ হচ্ছে না। মেয়ের এমন অকালে চুল পড়া দেখে নানাজিও চিন্তিত হয়ে পড়েন। চুল পড়ার সমস্যা নিরসনে রীতিমতো পড়াশোনা শুরু করেন। প্রায় এক বছর ধরে এ বিষয়ে পড়াশোনা করার পর আয়ুর্বেদিক তেলের একটি মিশ্রণ বানান। তাতেই বাজিমাত। বিষয়টি নিয়ে স্ত্রীর সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেন, ‘হেয়ার কেয়ার কোম্পানি’ তৈরি করবেন। শুরুতে তেলের গুণমান নিশ্চিত হতে প্রথমে নিজে ব্যবহারের পাশাপাশি দেন আত্মীয়স্বজন-বন্ধুবান্ধবকে। ইতিবাচক ফল পাওয়ায় পর বুঝতে পেরেছিলেন, তার পরিশ্রম বৃথা যায়নি। এরপর তার ব্যবসা এতটাই সফল হয় যে ৮৫ বছর বয়সে এসে জীবনের প্রথম গাড়িটি কেনেন। নিজের ইনস্টাগ্রামে সেই কথা এবং ছবিও শেয়ার করেন। বরাবরই আয়ুর্বেদে আগ্রহ ছিল রাধাকৃষ্ণ চৌধুরীর। তা নিয়ে নিরন্তর চর্চাও করেছেন। শেষ পর্যন্ত মেয়ের মাথার চুল পড়তে দেখে ২০২১ সালের ডিসেম্বরের ছয় মাস আগে নিজস্ব তেল প্রোডাক্ট ‘আভিমি হার্বাল’ বাজারে এনেছিলেন। যার কথা এখন অনেকের মুখে-মুখে। এমনকি যার থেকে বাদ নেই অভিনেতা শাহিদ কাপুরের স্ত্রী মীরা কাপুরও। তিনিও ব্যবহার করেছেন নানাজির তৈরি বিশেষ এই হার্বাল তেল। আরও পড়ুন : কিভাবে পেনড্রাইভ লক করবেন
কনফারেন্স–ইভেন্টে অংশগ্রহণ : উদ্যোক্তাদের ব্যবসা বিস্তারের স্মার্ট স্ট্র্যাটেজি January 6, 2026134 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20232029 views