জীবনযাপন আশা ম্যান্ডেলার চুল ১১০ ফুট লম্বা! By রিপোর্টার November 4, 20220 ShareTweet 0 লম্বা চুলের জন্য গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম উঠেছে এমন একজন আশা ম্যান্ডেলা। বিশ্বের সবচেয়ে লম্বা জট পাকানো চুলের অধিকারী নারী হিসেবে বিশ্ব রেকর্ড গড়েছেন তিনি। তার চুলের দৈর্ঘ্য ১১০ ফুট। ৪০ বছরেরও বেশি সময় ধরে যুক্তরাষ্ট্রের ফ্লোরিডা অঙ্গরাজ্যের বাসিন্দা আশা। তবে তার আদিনিবাস ত্রিনিদাদ অ্যান্ড টোবাকোয়। যুক্তরাষ্ট্রে এসেই ঘটে বিপত্তি মাথার চুলে জট পাকতে শুরু করে। কোনো কিছুতেই স্বাভাবিক হচ্ছিল না চুল। কয়েকবার কেটে ফেলেছিলেন জটালো অংশ। তবে তাতেও কাজ হয়নি। এরপর আর চুলে কাঁচি ছোঁয়াননি তিনি। ধীরে ধীরে জট বাড়তে শুরু করে। সেই সঙ্গে লম্বাও হতে থাকে। সম্প্রতি গিনেস বুক অব ওয়ার্ল্ড রেকর্ডসের পাতায় নাম উঠেছে তার। ৬০ বছর বয়সী এই নারীর ১১০ ফুট লম্বা চুলের ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। আরও পড়ুন: ই-ক্যাবের কর্মশালায় আগামী এক বছরের জন্য ‘ইয়ুথ ফোরাম’র কর্ম পরিকল্পনা তবে এবারই প্রথম নয়। জট পাকানো লম্বা চুলের জন্য আরও একবার তার নাম উঠেছিল গিনেসের তালিকায়। ২০০৯ সালে তার জট পাকানো চুলের দৈর্ঘ্য ছিল ১৯ ফুট ৬ দশমিক ৫ ইঞ্চি। গত ১৩ বছরে আশার চুল আরও লম্বা হয়েছে। এখন তার চুল ১১০ ফুট লম্বা। তার স্বামী ইমানুয়েল চেগ পেশায় জট পাকানো চুলের স্টাইলিস্ট। তার নিজের চুলও জটালো। তিনি সপ্তাহে একবার আশার লম্বা ও জট পাকানো চুলের যত্ন নেন। জানা যায়, আশার চুল পরিষ্কার করতে একবারে একসঙ্গে দরকার হয় ছয় বোতল শ্যাম্পু। পুরো চুল পরিষ্কার করতে প্রায় সারাদিন লেগে যায়। ভেজা চুল শুকাতে লাগে দুই দিন। আশা ম্যান্ডেলা বাইরে বের হওয়ার সময় ব্যাগের ভেতরে চুলগুলো ঢুকিয়ে পিঠে ঝুলিয়ে নেন। অন্য রেকর্ডধারীরা চুল কাটলেও চার দশকের বেশি সময় ধরে লম্বা করা এই চুল আরো বড় করতে চান তিনি। চুলের যত্নে আস্থার নাম প্রীতিলতা, ক্লিক করে জানুন বিস্তারিত
শরতের ছোঁয়ায় ত্বকের যত্ন : সহজ কিছু উপায়ে ত্বক থাকুক প্রাণবন্ত – জয়া মাহবুব October 7, 2025205 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views