জীবনযাপন একের পর এক চমক দেখাচ্ছে নাসার টেলিস্কোপ By রিপোর্টার October 31, 20220 ShareTweet 0 আলোচিত জেমস ওয়েব স্পেস টেলিস্কোপের কল্যাণে একের পর এক মহাকাশের দুর্লভ ছবিই প্রকাশ করে বিশ্বকে চমকে দিচ্ছে মার্কিন মহাকাশ সংস্থা নাসা। এবার জেমস ওয়েবের টেলিস্কোপে দেখা গেলোপৃথিবী থেকে প্রায় ২৯ মিলিয়ন বা ২ কোটি ৯০ লাখ আলোকবর্ষ দূরে অবস্থিত আইসি ৫৩৩২ ছায়াপথের মহাজাগতিক ‘কঙ্কাল’ এর ছবি। জেমস ওয়েবের তোলা ছবিতে আইসি ৫৩৩২-এর এক রঙিন ছবিতে দেখা গেছে,আকারে মিল্কিওয়ের চেয়ে কিছুটা ছোট আইসি ৫৩৩২। একেবারে এই ছায়াপথের ভেতরের আলোর ঝলকানি সবই ধরা পড়েছে জেমস ওয়েবের ক্যামেরায়। এর আগে মহাকাশে নক্ষত্রের ঝলকানি, ১৩০০ কোটি বছর আগের মহাবিশ্বের ছবি, কালচে হলুদ বৃহস্পতির ছবি পাঠিয়েছে এই টেলিস্কোপ। সূর্যের একেবারে ভেতরের চিত্রও দেখা গেছে এই টেলিস্কোপের মাধ্যমেই। এবার দেখা গেল বিজ্ঞানীদের আগ্রহের কেন্দ্রবিন্দুতে থাকা আইসি ৫৩৩২ ছায়াপথের একেবারে কাছের ছবি। এই ছবিতে আইসি ৫৩৩২-এর পেছনে লুকানো গ্যালাক্সিগুলোও ধরা দিয়েছে তারার মতো। এদের আলোর ঝলকানি দেখা যাচ্ছে স্পষ্ট। ছায়াপথের প্রতিসাম্য বাহুগুলো তাদের মধ্যবর্তী অঞ্চলগুলোতে থাকা তারা এবং গ্যাসের জন্যও উজ্জ্বল হয়ে ওঠে। এই আলোগুলো ছিল অতিবেগুনী রঙের। উল্লেখ্য,১০ বিলিয়ন ডলারের নাসার ফ্ল্যাগশিপ মিশনখ্যাত বিশ্বের সবচেয়ে শক্তিশালী টেলিস্কোপ জেমস ওয়েব ২০২১ সালে সফলভাবে মহাকাশে প্রেরণ করেছিলো নাসা। আরও পড়ুন : কিভাবে পেনড্রাইভ লক করবেন
শরতের ছোঁয়ায় ত্বকের যত্ন : সহজ কিছু উপায়ে ত্বক থাকুক প্রাণবন্ত – জয়া মাহবুব October 7, 2025205 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views