শিক্ষা এমপিওভুক্ত হলেন আরো ৬৪ জন শিক্ষক-কর্মচারী By নিজস্ব প্রতিবেদক November 1, 20232 ShareTweet 2 বিভিন্ন বেসরকারি কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে কর্মরত আরো ৬৪ জন শিক্ষক-কর্মচারী এমপিওভুক্ত হয়েছেন। তাদের মধ্যে এইচএসসি বিএম প্রতিষ্ঠানের ৩৩ জন, এসএসসি ভোকেশনাল প্রতিষ্ঠানের ২২ জন ও কৃষি ডিপ্লোমা শিক্ষা প্রতিষ্ঠানের ৯ জন শিক্ষক-কর্মচারী রয়েছেন। কারিগরি শিক্ষা অধিদপ্তর থেকে তাদের এমপিও কার্যকর করে সম্প্রতি আদেশ জারি করা হয়েছে। তাদের এমপিওভুক্ত করে জারি করা আদেশ সোমবার (৩০ অক্টোবর) প্রকাশ করা হয়। আরও পড়ুনঃ বাবার হয়ে ডিগ্রি গ্রহণ করলেন কন্যা নতুন এমপিওভুক্ত হওয়া শিক্ষক-কর্মচারীদের এমপিও গত সেপ্টেম্বর মাস থেকেই কার্যকর হবে এমনটিই জানা গেছে। গত কয়েক মাসে কমিটি মাধ্যমে নিয়োগ পাওয়া কর্মচারী ও প্রতিষ্ঠান প্রধানরা রয়েছেন। আগের নিয়োগ পাওয়া কিছু শিক্ষকও রয়েছেন। তবে চতুর্থ গণবিজ্ঞপ্তিতে নিয়োগ সুপারিশ পাওয়া কোনো শিক্ষক এ তালিকায় নেই। এমপিও অনুমোদন কমিটির ২৮ তম সভার সিদ্ধান্তের আলোকে এসব শিক্ষক-কর্মচারীকে এমপিওভুক্ত করেছে কারিগরি শিক্ষা অধিদপ্তর। ২০২০ খ্রিষ্টাব্দে জারি হওয়া এমপিও নীতিমালার আলোকে এ শিক্ষক-কর্মচারীদের পদের প্রাপ্যতা থাকায়, নিয়োগের শর্ত পূরণ করায় এবং সনদ সঠিক থাকায় এমপিও অনুমোদন কমিটির সভায় তাদের এমপিওভুক্ত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং নূর ট্র্যাভেল করপোরেশন : উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা March 18, 20251
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের আস্থার নাম ‘নূর ট্র্যাভেল কর্পোরেশন’ February 1, 2025251 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231996 views