জীবনযাপন গ্রাহককে মুখে তুলে আঙুর খাওয়ানো হয় যে রেস্তোরাঁয় By রিপোর্টার October 30, 20220 ShareTweet 0 লন্ডনের একটি রেস্তোরাঁর নিয়োগ বিজ্ঞপ্তি বলা হয়েছে, চাকরি পাওয়ার পর কর্মচারীকে নিয়মিত ম্যানিকিওর করাতে হবে। কারণ নিজের হাতে গ্রাহককে আঙুর খাওয়াতে হবে রেস্তোরাঁ কর্মীকে। বিজ্ঞপ্তি বলা হয়, তাদের ওখানে চাকরি পেতে প্রথম শর্ত কর্মীর হাত সুন্দর হতে হবে। দ্বিতীয় নিয়মিত ম্যানিকিওর করতে হবে কর্মীকে। কারণ কর্মীর হাত সব সময় সুন্দর ও আকর্ষণীয় থাকতে হবে। এখানে তাদের কাজই হবে গ্রাহককে আঙুর খাইয়ে দেওয়া। লন্ডনে অবস্থিত ‘বাক্কানেলিয়া’ নামের রেস্তোরাঁটি দিয়েছে এমন অদ্ভুত এক নিয়োগ বিজ্ঞাপন। গত ২ অক্টোবর ব্রিটেনের একটি সংবাদমাধ্যমে প্রকাশিত সেই বিজ্ঞাপনে লেখা হয়েছে, রেস্তোরাঁয় কাজের জন্য তারা আবেদন করতে পারবেন, যাদের হাতের গড়ন ভালো। এমনকি শুধু সুন্দর হাত থাকলেই হবে না, একইসঙ্গে কর্মীকে জানতে হবে গ্রিক ও ল্যাটিন ভাষা। যেহেতু রেস্তোরাঁটি মূলত গ্রিক ও ল্যাটিন খাবারই পরিবেশন করে। তাই কর্মীদের অবশ্যই এই ভাষা জানা বাধ্যতামূলক। রেস্তোরাঁ মালিক ধনকুবের রিচার্ড ক্যারিং সম্প্রতি তিনি লন্ডন শহরে নতুন দু’টি রেস্তোরাঁ খুলছেন। এজন্য কর্মী প্রয়োজন তার। তবে এমন অভিনব নিয়োগ বিজ্ঞাপন দেবেন তা হয়তো ভাবেননি কেউ। আরও পড়ুনঃ জ্যোতির্বিজ্ঞানীরা গভীর মহাকাশে আলোর সবচেয়ে উজ্জ্বল ঝলকানি দেখে বিস্মিত
শরতের ছোঁয়ায় ত্বকের যত্ন : সহজ কিছু উপায়ে ত্বক থাকুক প্রাণবন্ত – জয়া মাহবুব October 7, 2025205 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231997 views