জীবনযাপনরসুইঘর তরকারিতে অতিরিক্ত লবণ-মরিচ দিয়ে ফেললে কি করবেন জানেন? By রিপোর্টার September 24, 20220 ShareTweet 0 ব্যস্ত জীবনে রান্নাটাও ব্যস্ততার সাথেই করতে হয়। কিন্তু তাড়াহুড়ো করতে গিয়ে বা অন্যমনস্ক হয়ে রান্নায় লবণ, মরিচ বা মসলা বেশি পড়ে যায়। কয়েকটি টিপস জেনে রাখলে এ ধরনের ভুল শুধরে নেওয়া যাবে সহজেই। খাবারে নুন বেশি পড়ে গেলে আলু টুকরো করে ছড়িয়ে দিন। পরিবেশন করার আগে সেটি তুলে নিন। আলু, ডাল-সবজি বা স্যুপের অতিরিক্ত নুন শুষে নেবে এবং খাবারের স্বাদও খারাপ করবে না। লেবুর রস ছড়িয়ে দিলেও মুক্তি মিলবে অতিরিক্ত লবণ থেকে। আরও পড়ুনঃ বিস্কুটের গায়ে ছিদ্র থাকে কেন; জানেন? তরকারি অনুযায়ী দিতে পারেন টক দই। অতিরিক্ত নুন ও ঝাল টেনে নেবে এটি। নুন এবং লঙ্কা বেশি হয়ে গেলে গ্রেভি জাতীয় সবজি বা ডালে আটার লেচি তৈরি করে দিয়ে দিন। কিছুক্ষণ পরে এটি তুলে নিয়ে পরিবেশন করুন। মসলা বেশি পড়ে গেলে যে খাবারটি আপনি বানাচ্ছেন সেই খাবারের মূল উপাদানগুলোর পরিমাণ বাড়িয়ে দিন। যেমন যদি চিকেন বা সবজির কিছু তৈরি করেন, তবে এতে আপনি আরও বেশি চিকেন বা সবজি দিয়ে দিন। এতে করে খাবারে মসলার পরিমাণ ঠিক হবে।
শরতের ছোঁয়ায় ত্বকের যত্ন : সহজ কিছু উপায়ে ত্বক থাকুক প্রাণবন্ত – জয়া মাহবুব October 7, 2025182 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views