জীবনযাপনফ্যাশন ত্বকের যত্নে হলুদের কার্যকারিতা By নিজস্ব প্রতিবেদক March 26, 20220 ShareTweet 0 ত্বকের যত্ন নিতে প্রাচীনকাল থেকে ব্যবহৃত হয়ে আসছে হলুদ। রান্নার একটি প্রধান উপকরণ হলেও রূপচর্চায় হলুদের জুড়ি মেলা ভার। চর্মরোগ বিশেষজ্ঞদের মতে, ত্বকের যেকোনও ধরনের সংক্রমণ প্রতিরোধ করতে হলুদ দারুণ কার্যকরী। ত্বকের যত্ন নিতে কী ভাবে ব্যবহার করবেন হলুদ? উজ্জ্বলতা বাড়াতে ত্বকের যাবতীয় মৃত কোষ দূর করে উজ্জ্বলতা বৃদ্ধি করে হলুদ। হলুদের সঙ্গে গাজরের রস, জলপাই তেল, বেসন মিশিয়ে ত্বকে মেখে ২০ মিনিটের মতো রেখে দিন। রোজ না হলেও সপ্তাহে ২-৩ দিন এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। ত্বকের উজ্জ্বলতা বৃদ্ধি পাবে। ব্রণ দূর করতে হলুদে অ্যান্টিসেপটিক ও অ্যান্টিব্যাকটেরিয়াল উপাদান থাকে। ব্রণ দূর করতে সাহায্য করে। কাঁচা হলুদের সঙ্গে চন্দন গুঁড়ো, লেবুর রস মিশিয়ে মুখে লাগিয়ে কিছুক্ষণ রেখে দিন। ১৫ মিনিট পরে হালকা গরম পানিতে মুখ ধুয়ে নিন। সপ্তাহে ৩-৪ দিন এই মিশ্রণটি ব্যবহার করতে পারেন। ব্রণর সমস্যা দূর হবে। রোদে পোড়া দাগ দূর করতে ত্বকের রোদে পোড়া দাগ দূর করতে হলুদ বেশ কার্যকরী। কাঁচা হলুদ বাটা, মুলতানি মাটি, শসার রস ও লেবুর রস মিশিয়ে ত্বকে কিছুক্ষণ লাগিয়ে রাখুন। ৩০ মিনিট পর শুকিয়ে এলে হালকা গরম পানিতে ধুয়ে নিন। গরমকালে রোদের তীব্রতা বেশি থাকে। তাই ত্বক পোড়েও বেশি। ত্বকের স্বাভাবিক উজ্জ্বলতা বজায় রাখতে সপ্তাহে তিন দিন এটি মাখতে পারেন। উপকার পাবেন।
শরতের ছোঁয়ায় ত্বকের যত্ন : সহজ কিছু উপায়ে ত্বক থাকুক প্রাণবন্ত – জয়া মাহবুব October 7, 2025204 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231993 views