উদ্যোক্তার গল্পদেশি উদ্যোক্তা

দূর্গা পূজার কেনাকাটা হোক আহর্সি থেকে

0
aharsi

আহর্সির পথচলার সাড়ে চার বছরের বেশি হবে। শুরুটা হাতে তৈরি কাঠের গহনা দিয়ে বর্তমানে সম্পূর্ণ নিজস্ব প্রোডাক্টশনে আমরা নিজস্ব ডিজাইনের শাড়ি নিয়ে কাজ করছি। ২০২৪ সাল টা আহর্সির জন্য নতুন শুরু ছিলো। এ বছর থেকে সাপ্লাইয়ারদের ডিজাইন আনা অফ করে দিয়েছি আমরা। আর আসছে পূজা এবং বর্ষবরণের জন্য আমরা আমাদের ডিজাইনে ডাইস করে শাড়ি নকশা করেছি।

এটা আহর্সির জন্য নতুন কারণ নরমালি কারিগরের কাটানো ডাইসে কাজ করানো হতো। নকশাতে রেখেছি ফুল। প্রকৃতি নকশার করার জন্য সেরা। আমরা স্বতন্ত্র নকশা করে থাকি যেনো সবাই কিনতে পারে। একদম উৎসব কেন্দ্রিক করে ফেলি না, এতে একটা নির্দিষ্ট সংখ্যক মানুষের জন্য করা হয় আবার একবারের বেশি একই বছরে পরা হবেনা। ফলে টাকাটা মূল্যায়ন হবে না কারণ আমাদের ক্রেতারা স্টুডেন্ট, এক শাড়ি কয়েকটা অনুষ্ঠানে পরার দরকার হয়। একেক অনুষ্ঠানের জন্য কেনা সম্ভব নয় সবার জন্য।

আরও পড়ুনঃ বাংলাদেশ ফেডারেশন অব উইমেন অন্ট্রাপ্রেনার্স এর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত

পাশাপাশি আমরা চাকরিজীবী, শিক্ষক আপুদের কথা ভেবে হালকা, মার্জিত রংয়ের নকশা করি। আর দাম টা নাগালের মধ্যেই থাকে যেনো সবাই এফোর্ট করতে পারে। প্রতিটা ডিজাইনই ক্রেতারা ভীষণ পছন্দ করছে। তারা তাদের পরিচিতদের রেকমেন্ড করছে।

সাড়ে চার বছরে এই প্রথম আমি বাবা মার সাপোর্ট পেয়েছি। আমাকে তিন মাস টার্কে থাকতে হয় তখন কারিগর ভালো ভাবে ব্লক করে রাখত, বাবা গিয়ে নিয়ে এসে আয়রন করে প্যাকিং করে পাঠাত।

চলার পথে চড়াই উতরাই আসবেই, কিন্ত লেগে থাকলে সফলতাও আসবে।

বাংলাদেশ ফেডারেশন অব উইমেন অন্ট্রাপ্রেনার্স এর বার্ষিক সাধারণ সভা এবং নির্বাচন অনুষ্ঠিত

Previous article

ঝুঁকি নিয়ে উদ্যোগ শুরু করা মুর্শিদা সুলতানা আজ সফল উদ্যোক্তা

Next article

You may also like

Comments

Leave a reply

Your email address will not be published. Required fields are marked *