খবরশিক্ষাশীর্ষ সংবাদ দেশে করোনায় আরো ৪ জনের মৃত্যু By রিপোর্টার September 24, 20220 ShareTweet 0 গত ২৪ ঘণ্টায় সারাদেশে করোনাভাইরাসে আক্রান্ত হয়ে আরও ৪ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে দেশে করোনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়ালো ২৯ হাজার ৩৫১ জনে। আজ শনিবার স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা বিষয়ক নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এ সময়ের মধ্যে আরো ৩৫০ জনের করোনা শনাক্ত হয়েছে। এ নিয়ে মোট শনাক্ত রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ২০ লাখ ২১ হাজার ১১৮ জনে। আরও পড়ুনঃ সারাদেশে করোনা শনাক্তের হার ১৫% ছাড়িয়েছে বিজ্ঞপ্তিতে বলা হয়, ২৪ ঘণ্টায় করোনা থেকে সুস্থ হয়েছেন ৩৫০ জন। এ পর্যন্ত সুস্থ হয়েছেন ১৯ লাখ ৬২ হাজার ৫১৪ জন। ২৪ ঘণ্টায় ২ হাজার ৬৬৮টি নমুনা সংগ্রহ করা হয়। পরীক্ষা করা হয় ২ হাজার ৬৬৮টি নমুনা। পরীক্ষার বিপরীতে শনাক্তের হার ১৩ দশমিক ১২ শতাংশ। মহামারির শুরু থেকে এ পর্যন্ত মোট শনাক্তের হার ১৩ দশমিক ৬১ শতাংশ।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202575 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views