শিক্ষা রোজায় ২০শে এপ্রিল পর্যন্ত চলবে স্কুল-কলেজের ক্লাস By নিজস্ব প্রতিবেদক April 6, 20220 ShareTweet 0 রমজানে মাসে স্কুল ও কলেজের ক্লাস ৬ দিন কমিয়ে আনা হয়েছে। ২৬শে এপ্রিলের পরিবর্তে ২০শে এপ্রিল পর্যন্ত ক্লাস চলবে। একইসঙ্গে ক্লাস চলার সময় শুক্র ও শনিবার দুই দিন সাপ্তাহিক বন্ধ থাকবে। প্রাথমিক বিদ্যালয় আগের সিদ্ধান্ত অনুযায়ী ২০ রমজান পর্যন্ত চালু থাকবে। শিক্ষা মন্ত্রণালয়ের এক সভায় ২৪শে রমজান পর্যন্ত মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিকের ক্লাশ চালু রাখার আগের সিদ্ধান্ত পরিবর্তন করে ২০শে এপ্রিল পর্যন্ত খোলা রাখার এ সিদ্ধান্ত হয় বলে জানিয়েছেন মন্ত্রণালয়ের তথ্য ও জনসংযোগ কর্মকর্তা এম এ খায়ের। রমজানে ছুটি বাড়িয়ে ক্লাস কমানোর বিষয়ে তিনি বলেন, যানজটের বিষয়টি বিবেচনা করে এ সিদ্ধান্ত নেয়া হয়েছে। এর আগে গত সোমবার মন্ত্রণালয়ের এক আদেশে ২৬শে এপ্রিল পর্যন্ত শ্রেণিকক্ষে পাঠদান চালানোর নির্দেশনা দেয়া হয়েছিল। করোনাভাইরাস মহামারীতে দীর্ঘদিন শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যে ক্ষতি হয়েছে তা পোষাতে এ সিদ্ধান্ত নেয়ার কথা জানিয়েছিল মন্ত্রণালয়।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং নূর ট্র্যাভেল করপোরেশন : উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা March 18, 20251
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের আস্থার নাম ‘নূর ট্র্যাভেল কর্পোরেশন’ February 1, 2025250 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231993 views