জীবনযাপনস্বাস্থ্য শ্বাসকষ্ট হয় যেসব কারণে By নিজস্ব প্রতিবেদক October 30, 20221 ShareTweet 1 শ্বাস-প্রশ্বাস ছাড়া কেউ বাঁচে না। দেহঘড়ির এই অত্যাবশকীয় উপাদান আমাদের স্বাভাবিক জীবন দেয়। শ্বাসকষ্ট মানুষের নিঃশ্বাস কেড়ে নিয়ে তাকে ঝুঁকির মধ্যে ফেলে দেয়। তাই যাদের শ্বাসকষ্ট রোগ রয়েছে, তাদের বাড়তি সাবধানতা অবলম্বন করা উচিত। মূলত শ্বাসকষ্ট, শ্বাস বন্ধ হয়ে যাওয়া, শ্বাস নিতে না পারা, শ্বাস নিতে সমস্যা হওয়া, রেসপিরাটরি ডিসট্রেস নামেও পরিচিত। এই রোগীর কষ্টের কোনো শেষ নেই। শিশু থেকে বৃদ্ধ সব বয়সী মানুষ এই সমস্যায় ভুগতে পারে। শ্বাসকষ্টের কারণ ও প্রতিকার নিয়ে বিস্তারিত জানিয়েছেন বক্ষব্যাধি বিশেষজ্ঞ ডা. মোহাম্মদ আজিজুর রহমান শ্বাসকষ্ট হতে পারে কী কারণে? * হাঁপানি বা অ্যালার্জি থাকলে। * ঠাণ্ডা লাগলে অনেকের শ্বাসকষ্ট দেখা দেয়। * এডিনয়েড থাকলে। * অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়া থাকলে। * সাইনোসাইটিস, হার্ট ফেইলিওর, নিউমোনিয়া ইত্যাদি রোগ দেখা দিলে। * ক্রনিক অবস্ট্রাক্টিভ পালমোনারি ডিজিজ (সিওপিডি)। এছাড়াও বহুবিধ কারণে শ্বাসকষ্টের অনুভূতি হতে পারে। জ্বরসহ বেশ কিছু শারীরিক রোগেও শরীরের অঙ্গপ্রত্যঙ্গগুলোর দহন বা মেটাবলিজম বেড়ে যাওয়ার জন্য নিঃশ্বাসের হার বেড়ে যায়। হাইপারভেন্টিলেশন সিন্ড্রোমের কারণটা যদিও খুব স্পষ্ট নয়, তবে এটার সঙ্গে জড়িত উৎকণ্ঠা আর এক ধরনের ভয় পাওয়া। * ঘুমানোর জন্য বিছানায় শোয়ার পর কিছু ব্যক্তির শ্বাস নিতে অসুবিধা হয়। নাকের সমস্যা ও অবস্ট্রাক্টিভ স্লিপ অ্যাপনিয়ার কারণে এমন হতে পারে। আরও পড়ুনঃ শারীরিকভাবে প্রতিবন্ধী স্পর্শ শাহ’র বিশ্বরেকর্ডের রহস্য শ্বাসকষ্ট থেকে আরাম পেতে কী কী পদক্ষেপ নেয়া যায় * ধূমপান পরিহার করুন। পরোক্ষ ধূমপানও শ্বাসকষ্টের জন্য ক্ষতিকর। * হাঁপানি থাকলে হাঁপানির চিকিৎসা করানো। * অ্যালার্জি থাকলে অ্যালার্জি সৃষ্টি করে এমন বস্তু (যেমন- ধুলাবালি) ও খাবার (যেমন- গরুর মাংস, ইলিশ মাছ, বাদাম ইত্যাদি) এড়িয়ে চলুন। * শরীরের ওজন নিয়ন্ত্রণে রাখুন। * ঘর গোছানোর সময় বা বাইরে গেলে ডাস্ট মাস্ক পরে বের হবেন। * বেশি পশমওয়ালা পালিত পশু রাখবেন না। * ঘরবাড়ি সবসময় পরিষ্কার এবং ধুলা মুক্ত রাখুন।
শরতের ছোঁয়ায় ত্বকের যত্ন : সহজ কিছু উপায়ে ত্বক থাকুক প্রাণবন্ত – জয়া মাহবুব October 7, 2025160 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231927 views