খবরশিক্ষাশীর্ষ সংবাদ সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে চলবে এক শিফটে By রিপোর্টার October 30, 20222 ShareTweet 2 সারাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০২৩ সালের শুরুতেই অর্থ্যাৎ জানুয়ারি মাস থেকে এক শিফটে চলবে শিক্ষা কার্যক্রম। সচিবালয়ে এক ব্রিফিংয়ে এ বিষয়ে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা সচিব মো. আমিনুল ইসলাম খান। সচিব বলেন, এরই মধ্যে প্রায় ৯০ শতাংশ কাজ শেষ হয়েছে। কোথাও শিক্ষার্থী কম, কোথাও জায়গা কম। বিভাগ, জেলা বা উপজেলা অনুযায়ী পরিকল্পনা করা হচ্ছে। আমিনুল ইসলাম বলেন, তবে এতে কোনো শিক্ষক চাকরি হারাবেন না, আবার স্কুলও বন্ধ হবে না। এক শিফটে হলে আমরা তিন ঘণ্টার জায়গায় প্রায় পাঁচ ঘণ্টা পড়াতে পারবো। দেশে প্রায় ৬৫ হাজার ৬০০টির মতো স্কুল রয়েছে। এর মধ্যে এখনো ১০ হাজার ৯১৫টি স্কুলে দুই শিফটে পাঠদান কার্যক্রম চালু আছে। প্রাথমিক ও গণশিক্ষা সচিব জানান, তিন হাজার ৩৩৭টি স্কুলে শিক্ষক সংখ্যা বেশি। সেগুলো এক শিফটে করে নিচ্ছি। আবার অনেক জায়গায় আছে দুই শিফটে পরিচালিত হয়, কিন্তু শিক্ষার্থী সংখ্যা কম সেগুলোর সংখ্যা ১৩ হাজার ৮০৯টি। যার মধ্যে এক হাজার ৩৪৮ বিদ্যালয়ে রুমের সংখ্যা সাত বা তার বেশি। আমিনুল ইসলাম খান বলেন, ক্লাসরুম, শিক্ষক ও শিক্ষার্থীর সংখ্যা বিবেচনায় নিয়ে সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এক শিফট চালু পাশাপাশি একই সময়ে স্কুল শুরু ও শেষ করার চেষ্টা করা হবে। আরও পড়ুন: ই-ক্যাবের কর্মশালায় আগামী এক বছরের জন্য ‘ইয়ুথ ফোরাম’র কর্ম পরিকল্পনা
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025168 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202575 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231974 views