শিক্ষা ১৫ই জুন থেকে ৭ই জুলাই বন্ধ থাকবে কোচিং সেন্টার By নিজস্ব প্রতিবেদক June 12, 20220 ShareTweet 0 এসএসসি-সমমান পরীক্ষার জন্য আগামী ১৫ই জুন থেকে ৭ই জুলাই পর্যন্ত দেশের সব কোচিং সেন্টার বন্ধ থাকবে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। এছাড়া পদ্মা সেতুর উদ্বোধনের কারণে ২৫শে জুনের পরীক্ষা ২৪শে জুন অনুষ্ঠিত হবে। আজ শিক্ষা মন্ত্রণালয়ে জাতীয় মনিটরিং ও আইন-শৃঙ্খলা সংক্রান্ত কমিটির সভা শেষে শিক্ষামন্ত্রী এ তথ্য জানান। শিক্ষামন্ত্রী বলেন, এ বছর এসএসসি-সমমান পরীক্ষায় অংশ নেবে ২০ লাখ ২১ হাজার ৮৬৮ জন শিক্ষার্থী। আগামী ১৯শে জুন এ পরীক্ষা শুরু হয়ে চলবে ৬ই জুলাই পর্যন্ত। সারাদেশে ৩ হাজার ৭৯০টি কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে। তিনি আরো জানান, এ বছর সাধারণ নয়টি বোর্ডের অধীনে ১৫ লাখ ৯৯ হাজার ৭১১ জন পরীক্ষার্থী রয়েছে। এর বাইরে দাখিলে ২ লাখ ৬৮ হাজার ৪৯৫ জন আর কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে এসএসসি ও দাখিল ভোকেশনালে ১ লাখ ৬৩ হাজার ৬৬২ পরীক্ষার্থী অংশ নেবে।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং নূর ট্র্যাভেল করপোরেশন : উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা March 18, 20251
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের আস্থার নাম ‘নূর ট্র্যাভেল কর্পোরেশন’ February 1, 2025238 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231971 views