শিক্ষা ১ এপ্রিল থেকে শুরু জেএসসির অনলাইন রেজিস্ট্রেশন By নিজস্ব প্রতিবেদক March 26, 20220 ShareTweet 0 অষ্টম শ্রেণিতে অধ্যয়নরত শিক্ষার্থীদের জেএসসি পরীক্ষার অনলাইন রেজিস্ট্রেশন আগামী ১ এপ্রিল থেকে শুরু হবে, চলবে ১৫ মে পর্যন্ত। বৃহস্পতিবার (২৪ মার্চ) রাতে ঢাকা শিক্ষা বোর্ড থেকে এক অফিস আদেশ থেকে এ তথ্য জানানো হয়। এতে স্বাক্ষর করেন বোর্ডের বিদ্যালয় পরিদর্শক অধ্যাপক মোহাম্মদ আবুল মনছুর ভূঁঞা। আদেশে বলা হয়, জেএসসি পরীক্ষায় অংশগ্রহণকারীদের বয়স ১ জানুয়ারি ১১ বছরের বেশি হতে হবে। ঢাকা বোর্ড থেকে পাঠদানের অনুমতি ও স্বীকৃতি পাওয়া শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা নিজ শিক্ষা প্রতিষ্ঠানের নামে রেজিস্ট্রেশনের সুযোগ পাবে। নির্ধারিত সময়ের মধ্যে শিক্ষার্থীরা রেজিস্ট্রেশন করতে ব্যর্থ হলে দায় বর্তাবে প্রতিষ্ঠানের প্রধানদের উপর। এতে আরো বলা হয়, বোর্ড থেকে অনুমতিবিহীন প্রতিষ্ঠানের শিক্ষার্থী পার্শ্ববর্তী বা কাছের অনুমোদিত নিম্ন মাধ্যমিক বা মাধ্যমিক স্কুল অথবা স্কুল অ্যান্ড কলেজের মাধ্যমে রেজিস্ট্রেশন করতে পারবে। ঢাকা বোর্ডের ওয়েবসাইটে নির্ধারিত (OMES/eSIF) বাটনে ক্লিক করে ইআইআইএন ও পাসওয়ার্ড দিয়ে লগইন করে শিক্ষার্থীদের রেজিস্ট্রেশনের তথ্য দিতে হবে। রেজিস্ট্রেশনের নির্ধারিত ফি ৭৪ টাকা। এর মধ্যে মূল রেজিস্ট্রেশন ফি ৫০ টাকা এবং রেড ক্রিসেন্ট ফি ২৪ টাকা নির্ধারণ করা হয়েছে।
এশিয়া প্যাসিফিক ইউনিভার্সিটি এবং নূর ট্র্যাভেল করপোরেশন : উচ্চশিক্ষায় নতুন দিগন্তের সূচনা March 18, 20251
মালয়েশিয়ায় উচ্চ শিক্ষার জন্য শিক্ষার্থীদের আস্থার নাম ‘নূর ট্র্যাভেল কর্পোরেশন’ February 1, 2025250 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231993 views