খবরশিক্ষা ৭ সেপ্টেম্বর পর্যন্ত এইচএসসি পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় বাড়ল By রিপোর্টার September 3, 20221 ShareTweet 1 উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষার্থীদের ফরম পূরণের সময় আবার ৭ সেপ্টেম্বর পর্যন্ত বাড়ানো হয়েছে। আজ শনিবার ঢাকা শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক মো. আবুল বাশারের সই করা বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়েছে। এই বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, প্রাকৃতিক দুর্যোগ ও অন্যান্য কারণে যেসব শিক্ষার্থী এইচএসসি পরীক্ষা-২০২২–এর ফরম পূরণ যথাসময়ে করতে পারেনি, তারা ৭ সেপ্টেম্বর পর্যন্ত ফরম পূরণ করতে পারবে। আর ‘সোনালী সেবা’র মাধ্যমে ফি পরিশোধের সময় ৮ সেপ্টেম্বর পর্যন্ত পুনর্নির্ধারণ করা হয়েছে। উল্লিখিত সময়ের মধ্যে সংশ্লিষ্ট শিক্ষাপ্রতিষ্ঠান শিক্ষার্থীদের ফরম পূরণের কাজ সম্পন্ন করবে।
জেসিআই ঢাকা ডিপ্লোম্যাটস এর মানবিক উদ্যোগ “ছোঁয়া–এক টুকরো স্বপ্ন, একটু আশা” October 16, 2025177 views
সাংবাদিকদের নিরাপত্তা এবং নাগরিক পরিসরে অন্তর্ভুক্তিমূলক অংশগ্রহণ নিশ্চিত করতে হবে : ভয়েস September 30, 202582 views
ই-ক্যাব ইয়ুথ ফোরামের হাত ধরে শান্ত মারিয়াম ইউনিভার্সিটিতে যাত্রা শুরু হতে যাচ্ছে ই-কমার্স ক্লাবের February 8, 20231993 views